News Flash

  • Home
  • বাণিজ্য
  • বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা
Image

বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): আগস্ট মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশজুড়ে একধাক্কায় ৩৬.৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি। এর আগে জুন ও জুলাই মাসের শুরুতেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পরপর তিন মাস সস্তা হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম।

দিল্লিতে ৩৬ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৭৬.৫ টাকা (আগে এই দাম ছিল ২০১২.৫০ টাকা)। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৯৭৬ টাকা, মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছে ১,৯৩৬.৫০ টাকা, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ২,১৪১ টাকা। প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, এই দফায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।

Releated Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top