News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সামাজিক মাধ্যমে অধীর চৌধুরীর বিরুদ্ধে অসম বিজেপির প্রতিবাদী কর্মসূচির বিকৃত অডিও-ভিডিও, দিশপুর থানায় এফআইআর দলের
Image

সামাজিক মাধ্যমে অধীর চৌধুরীর বিরুদ্ধে অসম বিজেপির প্রতিবাদী কর্মসূচির বিকৃত অডিও-ভিডিও, দিশপুর থানায় এফআইআর দলের

গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অধীররঞ্জন চৌধুরীর অশালীন মন্তব্যের বিরুদ্ধে বিজেপি কর্তৃক সংগঠিত প্রতিবাদী কর্মসূচির ভিডিওর সঙ্গে বিকৃত অডিও সংযোজন করে সামাজিক মাধ্যমে সম্প্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গুয়াহাটির দিশপুর থানায় এফআইআর করেছেন দলের প্রদেশ নেতারা।

আজ শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ অসম প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পুলক গোহাঁইয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল দিশপুর থানায় গিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো প্ৰচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ওসির হাতে তাঁদের এফআইআর দাখিল করেছেন।

এফআইআর-এ লেখা হয়েছে, অজ্ঞাত এক দুষ্টচক্ৰ ভিডিও সঙ্গে বিকৃত অডিও সংযোজন করে সামাজিক এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে প্ৰচার করে বিশেষ জনগোষ্ঠীর অনুভূতির ওপর আঘাত করার পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এতে তাঁরা লিখেছেন, গতকাল ২৯ জুলাই ভারতীয় জনতা পাৰ্টির প্রদেশ তফশিলি জনজাতি মোৰ্চা, মহিলা মোৰ্চা এবং চা জনগোষ্ঠী মোৰ্চার নেতা-নেত্রী এবং কার্যকর্তারা লোকসভায় বিরোধী কংগ্রেস দলপতি অধীররঞ্জন চৌধুরী মাননীয়া রাষ্ট্ৰপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে যে অশালীন মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছিল। ওই প্রতিবাদী কর্মসূচির বিভিন্ন ভিডিও-অডিও সংবাদ মাধ্যমেও সম্প্ৰচারিত হয়েছে। এ রকম একটি ভিডিও সংবাদ মাধ্যম থেকে ডাউনলোড করে এর বিকৃত অডিও সংযোজন করে অজ্ঞাত এক দুষ্টচক্র সামাজিক ও অন্যান্য মাধ্যমে প্ৰচার করছে।

বিকৃত ওই অডিও সম্প্রচার করে অসমের এক বিশেষ জনগোষ্ঠীর অনুভূতিকে আঘাত করার পাশাপাশি রাজ্যের সমাজজীবনে বিশৃঙ্খলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। কেবল তা-ই নয়, এর দ্বারা ভারতীয় জনতা পাৰ্টির আদৰ্শকেও জনমানসে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে দুষ্টচক্রটি।

প্রদেশ বিজেপি মনে করে করে, এর দ্বারা দুষ্টচক্ৰটি তথ্য প্রযুক্তি আইন সম্পূৰ্ণরূপে ভঙ্গ করেছে। তাই এই এফআইআর-এর মাধ্যমে অডিও বিকৃতকারী দুষ্ট চক্ৰকে শনাক্ত করে এ ধরনের অপশক্তির বিরুদ্ধে তদন্ত করে বিহীত ব্যবস্থা গ্ৰহণ করার আবেদন জানিয়েছেন তাঁরা। বিকৃত অডিও সংলগ্ন ভিডিও-র একটি লিংকও প্রদেশ বিজেপির এফআইআর-এর সঙ্গে দাখিল করা হয়েছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top