News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জনের মন্তব্য লজ্জাজনক: মায়াবতী
Image

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জনের মন্তব্য লজ্জাজনক: মায়াবতী

লখনউ, ২৮ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অধীর রঞ্জনের মন্তব্যের জন্য কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) জাতীয় সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তিনি বলেন, আদিবাসীদের রাষ্ট্রপতি হওয়া কংগ্রেস পছন্দ করছে না।

বিএসপি সভাপতি মায়াবতী বৃহস্পতিবার টুইট বার্তায় বলেছেন, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে উপজাতি সমাজের প্রথম মহিলা হিসাবে দ্রৌপদী মুর্মুর নির্বাচন অনেকেরই পছন্দ নয়। এরই ধারাবাহিকতায় লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। এ ধরনের মন্তব্য করা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দনীয়।
মায়াবতী আরও লিখেছেন, টিভিতে রাষ্ট্রপতিকে ‘রাষ্ট্রপত্নী’ বলার প্রতিবাদে সংসদের কার্যক্রমও ব্যাহত হয়েছে। কংগ্রেস দলেরও এজন্য দেশের কাছে ক্ষমা চাওয়া এবং বর্ণবাদী মানসিকতা পরিত্যাগ করাই উপযুক্ত।

Releated Posts

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026

পশ্চিমবঙ্গে ঝুলে থাকা রেল প্রকল্প দ্রুত বাস্তবায়নে টাস্ক ফোর্স গঠন, উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বিশেষ টাস্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top