News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঔষধের আড়ালে নেশার বাণিজ্য, দোকানে হানা প্রশাসনের
Image

ঔষধের আড়ালে নেশার বাণিজ্য, দোকানে হানা প্রশাসনের

আগরতলা, ২৭ জুলাই (হি. স.) : ঔষধের ব্যবসার আড়ালে অবাধে চলছিল নেশা বাণিজ্য। স্থানীয় মানুষের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ধরেছে পুলিশ। পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমায় এডিনগর থানাধীন ক্যাম্পের বাজার এলাকার শোভম মেডিকেল হল  ঔষধের দোকানের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই দোকানে ওষুধের ব্যবসার আড়ালে চলছিল নেশার ট্যাবলেট বিক্রির রমরমা বাণিজ্য। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুদীপ পাল। বুধবার স্থানীয়দের খবরের ভিত্তিতে এডি থানার পুলিশ ওই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেছে। এরপরই খবর দেওয়া হয়েছে ড্রাগস ইন্সপেক্টরকে। তিনি সদলবলে ওই ঔষধের দোকানে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ড্রাগস ইন্সপেক্টরের বক্তব্য, সমস্ত ঔষধ ড্রাগসের আওতায় রয়েছে। কিন্তু সকল ড্রাগস ঔষধ নয়। এমনও ঔষধ রয়েছে, প্রয়োজনের থেকে বেশি ব্যবহারে নেশাদ্রব্যের মতোই কাজ করে, জানান তিনি। তিনি বলেন, ঔষধের ক্রয় এবং বিক্রয়ের হিসেব খতিয়ে দেখা হবে। দোকান মালিককে জবাবের জন্য সুযোগ দেওয়া হবে। এরপরই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান ড্রাগস ইন্সপেক্টর।এদিকে স্থানীয়দের বক্তব্য, বহুদিন ধরেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকান মালিক। যার ফলে এলাকার যুবসমাজ নেশায় আসক্ত হচ্ছে। প্রশাসন ও দোকান মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, দাবি স্থানীয় জনগণের। 

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top