News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের প্রতিবাদ সত্যাগ্রহ নয়, সত্য আড়াল করার চেষ্টা : জে পি নাড্ডা
Image

কংগ্রেসের প্রতিবাদ সত্যাগ্রহ নয়, সত্য আড়াল করার চেষ্টা : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডি-র জেরার প্রতিবাদে কংগ্রেস যে বিক্ষোভ করছে, তার নিন্দা করেছেন নাড্ডা। তাঁর মতে, কংগ্রেসের প্রতিবাদ সত্যাগ্রহ নয়, সত্যকে আড়াল করার চেষ্টা। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বলেছেন, “কংগ্রেসের প্রতিবাদ ‘সত্যাগ্রহ’ নয়, সত্য আড়াল করার চেষ্টা। তাঁরা দেশ নয়, একটি পরিবারকে রক্ষার জন্য প্রতিবাদ করছে। গান্ধীদের তদন্ত সংস্থাকে জবাব দিতে হবে, কিন্তু তাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন।”

প্রসঙ্গত, আর্থিক দুর্নীতিতে গ্রেফতারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ক্ষমতা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। আর্থিক তছরুপ তদন্তে ইডি-র ক্ষমতায় হস্তক্ষেপ নয় বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে ইডি আর্থিক তছরুপের মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত, গ্রেফতার ও তল্লাশি চালাতে পারবে বলে বুধবার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে নাড্ডা বলেছেন, “সুপ্রিম কোর্ট পিএমএলএ এবং ইডি-র এক্তিয়ার বহাল রেখেছে। আইন নিজস্ব গতিপথ নিচ্ছে এবং কংগ্রেস পার্টির একটি পরিবারকে আইনের ঊর্ধ্বে রাখার চেষ্টা কাজ করবে না। আমাদের দেশের আইনকে সম্মান করতে হবে।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top