News Flash

  • Home
  • দেশ
  • Neeraj Chopra:নীরজ চোপড়া দেশকে গর্বিত করছেন : রাষ্ট্রপতি কোবিন্দ
Image

Neeraj Chopra:নীরজ চোপড়া দেশকে গর্বিত করছেন : রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো পদক জেতার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার তিনি বলেছেন, তিনি ক্রমাগত নিজের নাম উজ্জ্বল করার পাশাপাশি দেশকে গর্বিত করছেন।

এদিন একটি টুইটে রাষ্ট্রপতি কোবিন্দ লেখেন, “নীরজ চোপড়া নিজের নাম উজ্জ্বল করার পাশাপাশি জাতিকে গর্বিত করে চলেছেন! বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ঐতিহাসিক ক্রীড়া কৃতিত্ব এবং রৌপ্য পদকের জন্য আন্তরিক অভিনন্দন। আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন!”
অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে তার চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটার থ্রো করে রৌপ্য পদক জিতেছেন। এর আগে, ২০০৩ সালে প্যারিসে অঞ্জু ববি জর্জের লং জাম্পে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের একমাত্র পদক ছিল ব্রোঞ্জ।

ল ব্রোঞ্জ।

Releated Posts

শুধু শিরোনামে থাকার জন্যই এসব: রাহুলের ধর্নাকে কটাক্ষ নাড্ডার

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ডেপুটি কমিশনার অব পুলিশের দফতরের সামনে ধর্নায় বসে ছাত্রের অভিযোগের…

ByBySandeep Biswas Aug 21, 2026

পেলেট গান কাণ্ডে উত্তেজনা, পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশি পেলেট গান ব্যবহারের অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বৃন্দাবনে নির্মীয়মাণ শপিং মলে শাটারিং ভেঙে মৃত ৩, আহত ১

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের বৃন্দাবনের রুক্মিণী বিহারে একটি নির্মীয়মাণ বাণিজ্যিক মলে শাটারিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

কেন্দ্রের অনুমতি না মেলায় মার্কিন সফর বাতিল তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির

হায়দরাবাদ, ২১ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় সরকারের অনুমতি না মেলায় আমেরিকা সফর বাতিল করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top