News Flash

  • Home
  • খেলা
  • Neeraj :বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক, বর্শা ছুড়ে রুপো জয় নীরজ-র
Image

Neeraj :বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় পদক, বর্শা ছুড়ে রুপো জয় নীরজ-র

ইউজিন (মার্কিন যুক্তরাষ্ট্র), ২৪ জুলাই ( হি.স.) : অ্যান্ডারসন পিটার্স বাধা টপকাতে পারলেন না। তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে পদক দিয়েই ছাড়লেন নীরজ চোপড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বর্শা ছুড়ে রুপো গাঁথলেন পানিপথের ‘সোনার ছেলে’। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে রুপো পেলেন তিনি। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জিতল ভারত।

বিশ্ব অ্যাথলেটিক্সের ফাইনালে শুরুটা ভাল হয়নি নীরজের। ফাউল থ্রো করেন তিনি। গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার।
তিনটি করে থ্রোয়ের পর ১২ জনের ফাইনালিস্টের মধ্যে প্রথম আট জনকে বেছে নেওয়া হয়। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ। সেই থ্রোয়েই পদক জয়ের আশা বাড়িয়ে দেন তিনি। নীরজের পঞ্চম থ্রোটি বাতিল হয়।

টোকিও অলিম্পিক্সে গত বছর সোনা জিতেছিলেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করতে প্রয়োজন ছিল ৮৩.৫০ মিটার দূরে জ্যাভলিন ছোড়া। প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুড়ে সেই কাজটাই করে ফেলেছিলেন নীরজ। দ্বিতীয় সুযোগের আর প্রয়োজন ছিল না।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top