News Flash

  • Home
  • দেশ
  • TMC:পার্থর গ্রেফতারির বিরুদ্ধে পথে তৃণমূল
Image

TMC:পার্থর গ্রেফতারির বিরুদ্ধে পথে তৃণমূল

আসানসোল, ২৩ জুলাই (হি. স.): পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে পথে নামল তৃণমূল। জিটি রোড অবরোধ করা হয়। কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের নেতৃত্ব এই অবরোধ হয়।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানের রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির তরফে দাবি করা হয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাঁকেও শনিবার গ্রেফতার করা হয়েছে।

এর পর পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাচ্চু রায়ের নেতৃত্বে অবরোধ হয়। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেফতারির ঘটনা। সেই কারণে পথ অবরোধ করেছেন তাঁরা। যদিও, কুলটি থানার সামনে যেতেই পুলিশ সেই অবরোধ হটিয়ে দেয়। আধঘণ্টা ধরে চলে অবরোধ।

ঘটনার বিষয়ে প্রাক্তন পুর চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বাচ্চু রায় বলেন, ‘পশ্চিমবাংলার উপর ইডি এবং সিবিআই-কে বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী যেভাবে লেলিয়ে দিচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য। আমাদের সিনিয়র নেতা বর্ষীয়ান পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে অথচ ওঁর বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছি আমরা। আমাদের নেত্রী যেভাবে ঘোষণা করবেন সেই ভাবে আমরা চলব। শুভেন্দু অধিকারীর নামে এত অভিযোগ, সুদীপ্ত সেন নিজে বলেছেন ওনাকে টাকা দেওয়া হয়েছে। তারপরও কেন ওনাকে গ্রেফতার করা হল না? সেই কারণেই পথ অবরোধ।’

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top