News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

Tripura:ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৩৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আগরতলা টাউন হলে৷ এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং, ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন সহ রাজ্যের বিভিন্ন প্যাক্স ল্যাম্পসের কর্মকর্তারা৷ এদিনের এই সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি৷  এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেন দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি সাধারণ নাগরিকের কল্যাণে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগী হয়েছেন৷ তিনি জানান রাজ্যের এডিসি এলাকা গুলিতে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অনেক দূর দূর পর্যন্ত ব্যাংকের কোন শাখা নেই৷ তিনি জম্পুই পাহাড়ের কথা বলতে গিয়ে বলেন অনেক বড় ভৌগোলিক এলাকা হলেও এখানে কোন ব্যাংকের শাখা নেই৷ ফলে সাধারণ মানুষকে ব্যাংকের কাজে ভাঙমুন যেতে হয়৷ সেখানেও  যাতায়াতের যথেষ্ট সমস্যা রয়েছে৷ এইসব জায়গায় কো-অপারেটিভ ব্যাংকের শাখা খোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top