নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ জোত জমিতে জোরপূর্বক টাওয়ার বসানোর চেষ্টায় প্রশাসন৷ বিশাল পুলিশ বাহিনীকে বাধা দিল গ্রামবাসীরা৷ ঘটনা কৈলাসহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভগবাননগর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, জোতের টিলা জমিতে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ টাওয়ার বসাতে চায়৷ কিন্তু জমির মালিকদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি৷ তারা লিখিতভাবে জমি অধিগ্রহণও করেনি৷ বারবার প্রশাসনিক লোকজন নিয়ে ওই জমিতে টাওয়ার বসানোর কাজ চালিয়ে যেতে চাইছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ৷ এমনই অভিযোগ গ্রামবাসীদের৷ এনিয়ে আদালতে মামলাও বিচারাধীন বলে জানা গেছে৷ তার উপর পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের টিলা জমিতে কাজ করাতে আসেন পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ৷ আর তাতেই উত্তপ্ত হয়ে উঠে এলাকা৷ এলাকাবাসী জানিয়ে দেন এভাবে তারা কাউকে কাজ করতে দেবেন না৷ ঘটনার আইনি সুরাহার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা৷

Electricity Tower:জোত জমিতে জোরপূর্বক বিদ্যুৎ টাওয়ার বসানো ঘিরে উত্তেজনা
Tags:
Releated Posts
নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…
অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…
গোয়েন্দা বিভাগের বড় সাফল্য, ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা।…
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…


















