News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:ফেসবুকের কভার ছবি বদলে ফেলুক ভারতীয়েরা, টুইটার, ইনস্টাগ্রামেও বদল চান মোদী-শাহ
Image

BJP:ফেসবুকের কভার ছবি বদলে ফেলুক ভারতীয়েরা, টুইটার, ইনস্টাগ্রামেও বদল চান মোদী-শাহ

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির প্রাক্কালে দেশজুড়ে একটা আবহ তৈরি করতে চায় কেন্দ্রীয় সরকার।

স্বাধীনতার ৭৫ বছর উদ্‌যাপনকে সরকারের পাশাপাশি সাধারণের উৎসব করে তুলতে চায় কেন্দ্র। শুধু তাই নয়, বিজেপিও দেশ জুড়ে সেই প্রচার চায়।সাধারণ মানুষও যেন এই সময়টায় নিজেদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের কভার ছবিতে জাতীয় পতাকা রাখেন। শুরুর দিন হিসাবে ২২ জুলাইকে বেছে নেওয়ার কারণ, ১৯৪৭ সালের এই দিনেই ভারতের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয়েছিল।

লক্ষ্য নেওয়া হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ অগস্ট দেশের ২০ কোটি বাড়িতে উঠুক জাতীয় পতাকা। আর ২২ জুলাই থেকেই সরকারি স্তরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচির প্রচার শুরুর আর্জি জানানো হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, সব সরকারি ওয়েবসাইটে ২২ জুলাই থেকে ১৫ অগস্ট জাতীয় পতাকার ছবি থাকুক। একই পরামর্শ দেওয়া হয়েছে সব রাজ্য সরকারকেও। একই সঙ্গে চাওয়া হয়েছে,

শুক্রবারই একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে বিভিন্ন রাজ্যের সঙ্গে এই কর্মসূচি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানের বাইরে দেশের সব বেসরকারি সংস্থার দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্তরাঁ, টোল প্লাজা, থানাতেও জাতীয় পতাকা পর পর তিন দিন উত্তোলন করতে হবে।

সেখানেই বলা হয়, সরকারি ওয়েবসাইটের পাশাপাশি সাধারণ মানুষকেও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জাতীয় পতাকার ছবি লাগানোর জন্য উৎসাহ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের মানুষকে বলা হবে, তাঁরা যেন জাতীয় পতাকার সঙ্গে ছবি তুলে তা সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করেন। আর যাঁরা বাড়িতে পতাকা তুলবেন তাঁদেরও সরকারের তৈরি ‘হরঘরতিরঙ্গা ডট কম’ ওয়েবসাইটে ছবি-সহ আপলোড করতেও বলা হয়েছে।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top