News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sonia Gandhi:সোনিয়া গান্ধীকে ইডি-র তলব, আজ ফের কংগ্রেসের বিক্ষোভ
Image

Sonia Gandhi:সোনিয়া গান্ধীকে ইডি-র তলব, আজ ফের কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্র দ্বারা ইডির তলবের বিরুদ্ধে সদর জেলা কমিটির উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে আজ।

এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিত সিনহা, কংগ্রেস নেত্রী জরিতা লাইটফ্রাং সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মী। সোনিয়া গান্ধীকে ইডি দপ্তরে তলব করার পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস দল। শুক্রবার ফের একবার সামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

এদিনের এই বিক্ষোভে উপস্থিত বীরজিত সিনহা বলেন, বর্তমান সরকার প্রতিনিয়ত বিরোধীদের উপর আক্রমন চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। তিনি বলেন , এই ভাবে কংগ্রেস কে দমিয়ে রাখা যাবে না। বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদের উপর আক্রমন অব্যাহত বলেও অভিযোগ জানিয়েছেন তিনি।কংগ্রেস দলের দলীয় কার্যালয় এমনকি কংগ্রেস কর্মীদের উপর আক্রমন চালানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে কংগ্রেস দল আন্দোলন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top