News Flash

  • Home
  • দেশ
  • JP Nadda:রবিবার বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন নড্ডা
Image

JP Nadda:রবিবার বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন নড্ডা

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : আগামী রবিবার ২৪ জুলাই বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, নড্ডা বিজেপি ও জোট শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডেকেছেন। বিজেপি সভাপতি ও বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা, সাংগঠনিক প্রচারের অগ্রগতির পাশাপাশি ‘হর ঘর ঝান্ডা’ প্রচারের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিজেপির সদর দফতরে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগ দিতে পারেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top