News Flash

Image

ব্যাংক অফিসারদের বিক্ষোভ

আগরতলা, ২১ জুলাই : অল ইন্ডিয়া ব্যাংক অফিসার ফেডারেশনের পক্ষ থেকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার। ব্যাংকে বেসরকারিকরণ করার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন সিপাহীজলা জেলা এবং গোমতী জেলায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

 ১৯৬৯ সালের ১৯ জুলাই তৎকালীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ টি বেসরকারি মালিকানাধীন ব্যাংকের সরকারীকরণ করা হয়েছিল। কিন্তু পুনরায় বর্তমানে ব্যাংকগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার। যার তীব্র বিরোধিতা করছে সংগঠন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষ ব্যাপী সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যেও জেলা ও মহাকুমাস্তরে এই আন্দোলন সংঘটিত করা হচ্ছে বলে জানিয়েছেন সারা ভারত সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top