News Flash

  • Home
  • প্রধান খবর
  • Encounter:পুলিশের এনকাউন্টারে খতম সিধু মুসেওয়ালা খুনে জড়িত ২ সন্দেহভাজন
Image

Encounter:পুলিশের এনকাউন্টারে খতম সিধু মুসেওয়ালা খুনে জড়িত ২ সন্দেহভাজন

চণ্ডীগড়, ২০ জুলাই ( হি.স.) : পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় এক শার্প শুটারকে আগে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্তদের নাগালে পাওয়ায় চেষ্টা করছিল পুলিশ। জগরূপ রূপা এবং মুন্না কুশা নামে দুই জনের নাম সামনে আসে। তাদের গ্রেফতার করতে গেলে তারা পাল্টা হামলা চালায় পুলিশের উপর। আত্তারি সীমান্তের কাছে একটি বাড়িতে লুকিয়ে পুলিশের উপর হামলা চালায়। চার ঘণ্টার এনকাউন্টারে খতম হয়েছে সিধু মুসেওয়ালা খুনে জড়িত দুই সন্দেহভাজন।

জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার উপর দিন-দুপুরে গুলি চালানোর ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। ঘটনার সময় তাঁর সঙ্গে বন্দুকধারী রক্ষীও ছিল। গুরুতর আহত হন তাঁরাও। কমপক্ষে ২০টি বুলেট এই গায়কের দেহ ভেদ করেছিল। এরপরেই মৃত্যু হয় ওই গায়কের। মুসেওয়ালা মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আম আদমি পার্টির প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজারেরও ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। মানসা জেলার মুসা গ্রামের বাসিন্দা মুসেওয়ালা গত বছর নভেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। গুলি চালনার ঘটনায় আপকে আক্রমণ করেছে কংগ্রেস।

Releated Posts

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top