News Flash

  • Home
  • দেশ
  • JP Nadda:দেশ চিরকাল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী থাকবে: জেপি নড্ডা
Image

JP Nadda:দেশ চিরকাল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী থাকবে: জেপি নড্ডা

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা বুধবার ‘ফ্রি বুস্টার ডোজ’ প্রচারের অংশ হিসাবে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, করোনার বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক কভার তৈরিতে সহযোগিতার জন্য দেশ সর্বদা সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্যারামেডিকদের কাছে ঋণী থাকবে।

নড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ১৩০ কোটির দেশ কোভিডের বিরুদ্ধে ভ্যাকসিনের প্রতিরক্ষামূলক ঢাল পরে প্রস্তুত। তার নেতৃত্বে ১৮-৫৯ বছর বয়সী সকল নাগরিকের জন্য ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ চালু করার একটি ক্যাম্পেইন গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে।
নাড্ডা আরও বলেন, সমস্ত বিজেপি কর্মীদের ইতিমধ্যেই বিনামূল্যে বুস্টার ডোজ প্রচারের অধীনে ৭৫ দিনের জন্য সমস্ত টিকা কেন্দ্র পরিদর্শন করার এবং প্রচারটি সুচারুভাবে চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top