News Flash

  • Home
  • খেলা
  • Belonia:বিলোনিয়ায় ফুটবল আসর জমজমাট, জুয়েলের হ্যাট্রিক, স্যাংচুয়ারি জয়ী
Image

Belonia:বিলোনিয়ায় ফুটবল আসর জমজমাট, জুয়েলের হ্যাট্রিক, স্যাংচুয়ারি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। বিলোনিয়ায় আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আজও নজর কেড়ে নিয়েছে বিজয়ী দলের জোয়েল রিয়াং। জয় পেয়েছে তৃষ্ণা ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি টিম। ৫-১ গোলে পরাজিত করলো ব্ল্যাক প্যান্থার গর্জি দলকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরে আজ, বুধবারের ম্যাচে তৃষ্ণা ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি ও ব্ল্যাক প্যান্থার গর্জি দল পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই তৃষ্ণা ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই ছিল এগিয়ে।  বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন জুয়েল রিয়াং। এছাড়া, একটি করে গোল করেন অনিল জমাতিয়া ও দশরথ রিয়াং। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন এরিয়াল মারাক। ব্যবধান কমানোর মতো সুযোগ পেয়েছিলো বিজিত দলও। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল আর নাড়াতে পারেনি। খেলা পরিচালনা করেন রেফারি সুকান্ত দেবনাথ ও সুধীর দেবনাথ। প্রসঙ্গত:‌ আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া, টুর্নামেন্টে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top