News Flash

  • Home
  • খেলা
  • T20:উদয়পুরে টি-২০ : জয় দিয়ে লীগ সূচনা বিবেক সংঘের
Image

T20:উদয়পুরে টি-২০ : জয় দিয়ে লীগ সূচনা বিবেক সংঘের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। জয় দিয়ে লীগ সূচনা বিবেক সংঘের। উদয়পুরে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। কাগজে কলমে টি-টোয়েন্টি হলেও বৃষ্টির কবলে ম্যাচ রেফারি বাধ্য হয়েছেন খেলা আট ওভারে সীমিত রাখতে। আয়োজক উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন। বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী ম্যাচ শুরুতেই ১২ ওভার কমিয়ে, ৮ ওভার করে নিতে হয়েছে। খেলা জামজুরি মাঠে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর খেলা শুরুতে টস জিতে বিবেক সংঘ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত আট ওভারে বিবেক সংঘ পাঁচ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। টি-টোয়েন্টি ধাঁচে ব্যাটার্সরা তেমন রান না পেলেও রিতায়ন দে-র ১৬ রান এবং রিয়াজ উদ্দিনের অপরাজিত ২৪ রান দলের স্কোর যথেষ্ট সমৃদ্ধ করেছে। রিয়াজ উদ্দিন নয় বল খেলে তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান সংগ্রহ করেছে। রিক্রিয়েশন সেন্টারের বোলার হরিবন্ধু গোস্বামী একাই তিনটি উইকেট তুলে নিয়েছে ১৬ রানের বিনিময়ে। এছাড়া, সুজিত দেবনাথ ও ইন্দ্রজিৎ পাল পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রিক্রেশন সেন্টার পাঁচ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতেই সীমিত আট ওভার ফুরিয়ে যায়। দলীয় ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রিক্রিয়েশন সেন্টার সমস্যায় পড়লে, আনোয়ার হোসেন অপরাজিত ভূমিকায় ২৩ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতাই শেষ রক্ষা সম্ভব হয়নি। আনোয়ার ১৩ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৩ রান পেয়েছে। বিবেক সংঘের বোলার সঞ্জয় মজুমদার নয় রানে দুটি এবং শারুখ হোসেন, রিতায়ন দে ও সৌরভ হালদার একটি করে উইকেট পেয়েছে। বিবেক সংঘ ২৩ রানের ব্যবধানে জয়ী হয়ে চার দলীয় লিগ আসরে কিছুটা এগিয়ে রয়েছে। দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে বিজয়ী দলের সঞ্জয় মজুমদার পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: রাজারবাগ প্লে সেন্টার বনাম বিক্রয়েশ্চেন সেন্টার।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top