News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Satyadeo Narayan Arya:একইদিনে ত্রিপুরার রাজ্যপালও করোনা আক্রান্ত
Image

Satyadeo Narayan Arya:একইদিনে ত্রিপুরার রাজ্যপালও করোনা আক্রান্ত

আগরতলা, ২০ জুলাই (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা করোনা আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজ্যপালেরও সংক্রমিতের খবর মিলেছে। তাঁকে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় করোনার প্রকোপ দ্রুত গতিতে বেড়ে চলেছে। প্রতিদিন শতাধিক করোনা আক্রান্তের খবরে পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে বলেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, আজ আমার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, আমার শরীরে কোন উপসর্গ নেই এবং আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানান, তাঁর সংস্পর্শে এসেছেন এমন সকলেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

এদিকে দুপুরেই নমুনা পরীক্ষার পর ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের রিপোর্ট পজিটিভ এসেছে। রাজভবন সুত্রে খবর, এদিন সকাল থেকেই রাজ্যপালের জ্বর হয়েছে বলে স্বাস্থ্য কর্মীরা টের পেয়েছিলেন। দুপুরে তাঁর রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে তাঁকে আগরতলায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একইদিনে মুখ্যমন্ত্রীর পর রাজ্যপালের করোনা আক্রান্তের ঘটনায় পরিস্থিতি খুবই জটিল রূপ ধারণ করছে বলেই অনুমান করা হচ্ছে। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top