News Flash

  • Home
  • দেশ
  • শোপিয়ানে গ্রেফতার লস্কর সন্ত্রাসবাদীদের সহযোগী
Image

শোপিয়ানে গ্রেফতার লস্কর সন্ত্রাসবাদীদের সহযোগী

শোপিয়ান, ২০ জুলাই ( হি.স.) : বুধবার সকালে শোপিয়ান জেলার দ্রাদস জৈনপোরায় বিশেষ নিরাপত্তা বাহিনীর হাতে লস্কর সন্ত্রাসবাদীদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত লস্কর সন্ত্রাসীদের সহযোগীর নাম বিলাল আহমেদ দার।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই নাকা চেকিং শুরু করে। তল্লাশি চৌকিতে লোকজন ও যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি সাদা রঙের গাড়িটি চেকিং দেখে ফেরানোর চেষ্টা শুরু করেন। এরপর নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলে।
নিরাপত্তা বাহিনী গাড়িটির তল্লাশি চালালে একটি একে-৪৭-এর ম্যাগাজিন এবং অন্যান্য গোলাবারুদ পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top