News Flash

Image

৪০ লক্ষা‌ধিক টাকার গাঁজা বোঝাই ট্রাক আটক অসমের চুড়াইবা‌ড়ি‌তে, ধৃত এক

বাজারিছড়া (অসম), ২০ জুলাই (হি.স.) : ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে ফের বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণের, ৪০ লক্ষাধিক টাকার গাঁজা বোঝাই একটি ট্রাক। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতকে ত্রিপুরার খোয়াই জেলার কল্যা ণপুর থানাধীন গিলাত‌লি গ্রা‌মের বাসিন্দা জনৈক মান‌সিং দেববর্মার বছর ১৮-এর ছেলে ট্রাকের চালক সজল দেববর্মা বলে শনাক্ত করেছে পুলিশ।

চুড়াইবা‌ড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, মঙ্গলবার রাত প্রায় সা‌ড়ে নয়টা নাগাদ ত্রিপুরা থে‌কে গুয়াহা‌টিগামী টিআর ০১ আর ১৫৩২ নম্ব‌রের এক‌টি ১২ চাকার ট্রাক আন্তঃরাজ্য সীমান্ত পেরিয়ে এপারে আসে। এখানে ট্রাকে তালাশি চালিয়ে ৪৭২ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়েছে। এগুলোর বাজারমূল্যয় চ‌ল্লিশ লক্ষ টাকার বেশি হবে বলে ধারণা করেছেন তাঁরা।

পুলিশ অফিসার জানান, ধৃত ট্রাক চাল‌ক সজল দেববর্মার বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে। পু‌লি‌শি জেরায় ধৃত ট্রাক চালক সজল নাকি স্বীকার করেছে, গাঁজাগু‌লো গুয়াহা‌টিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার। গুয়াহাটি থেকে গাঁজা কারবারিদের এগুলো বিহা‌রে পাচা‌রের কথা ছিল, জানিয়েছে সজল। আজ বুধবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হ‌বে বলে জানিয়েছেন চুড়াইবা‌ড়ি (অসম) পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top