News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: সাহস ও সঙ্কল্পের সমার্থক হলেন মহান মঙ্গল পান্ডে : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: সাহস ও সঙ্কল্পের সমার্থক হলেন মহান মঙ্গল পান্ডে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সিপাহী বিদ্রোহের মহান নায়ক অমর শহীদ মঙ্গল পান্ডকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডেকে স্মরণ করে মঙ্গলবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সাহস ও সঙ্কল্পের সমার্থক হলেন মহান মঙ্গল পান্ডে।

প্রধানমন্ত্রী এদিন টুইট বার্তায় লিখেছেন, মহান মঙ্গল পান্ডে সাহস ও সঙ্কল্পের সমার্থক। তিনি আমাদের ইতিহাসের অত্যন্ত সংকটময় সময়ে দেশপ্রেমের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন এবং অগণিত মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। এই বছরের শুরুতে মেরঠে তাঁর মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top