News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের দাহোদে লাইনচ্যুত মালগাড়ি, বিপর্যস্ত রেল পরিষেবা
Image

গুজরাটের দাহোদে লাইনচ্যুত মালগাড়ি, বিপর্যস্ত রেল পরিষেবা

দাহোদ, ১৮ জুলাই (হি.স.): গুজরাটের দাহোদ জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। রবিবার গভীর রাত একটা নাগাদ দাহোদ জেলার মঙ্গল মাহুদি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। সৌভাগ্যবশত এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার গভীর রাত থেকেই বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা।

মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে অনেকগুলি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম রেলের মুম্বই ডিভিশনের বিভাগীয় ম্যানেজার জানিয়েছেন, রতলাম ডিভিশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপ ও ডাউন ট্রেন মিলিয়ে মোট ৯টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রেল সূত্রের খবর, রতলাম ও মুম্বইয়ের মাঝে মালগাড়ির মোট ১৬টি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওভারহেড বৈদ্যুতিক তারও ছিড়ে গিয়েছে। রেলওয়ের প্রযুক্তিগত ভাষা অনুযায়ী, ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে ৫১৭-৫২৩ কিলোমিটার এলাকায়।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top