News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টিতে ফের স্থগিত অমরনাথ যাত্রা, পহেলগামে থামানো হয়েছে পুণ্যার্থীদের
Image

ভারী বৃষ্টিতে ফের স্থগিত অমরনাথ যাত্রা, পহেলগামে থামানো হয়েছে পুণ্যার্থীদের

শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে আবারও সাময়িকের জন্য স্থগিত করে দেওয়া হল অমরনাথ যাত্রা। বৃহস্পতিবার নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে অমরনাথ গুহার দিকে যেতে দেওয়া হয়নি তীর্থযাত্রীদের। ভারী বৃষ্টিপাতের কারণেই নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে থামানো হয়েছে পুণ্যার্থীদের। তবে, ধুমাইলের দিক থেকে যাত্রা চলছে, এদিনই ৫ হাজার ৯৮২ জন তীর্থযাত্রী পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছেন।

প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে নুনওয়ান পহেলগাম বেস ক্যাম্প থেকে যাত্রা স্থগিত করা হয়েছে। তবে ধুমাইলের দিক থেকে যাত্রা চলছে, ৫ হাজার ৯৮২ জন তীর্থযাত্রী পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার ভোরেই ৫ হাজারেরও বেশি তীর্থযাত্রীর আরেকটি দল জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহা মন্দির দর্শনের জন্য রওনা দিয়েছে। ১৫ তম ব্যাচে ৫,৪৪৯ জন ২০১টি গাড়িতে নুনওয়ান পহেলগাম ও বালতালের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই উপত্যকায় আবহাওয়ার উন্নতি হতে পারে।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top