News Flash

Image

Fire:বিদ্যালয়ের মিড-ডে-মিলের ঘর পুড়ে ছাই

আগরতলা, ১৩ জুলাই : আগুনে ভষ্মিভূত বিদ্যালয়ের মিড-ডে-মিলের ঘর। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, নাশকতার আগুনে পুড়েছে ওই ঘর। ঘটনা ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ে। 

ঘটনার বিবরনে জানা গেছে, বিদ্যালয়ে সকালে কর্মীরা এসে দেখতে পান মিড-ডে-মিলের ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। তারা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দাবি, মিড-ডে-মিলের ঘরের ভেতরে বৈদ্যুতিক সংযোগ নেই। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। এছাড়াও আগুন লাগার মত কোন উপকরণ ঘরের ভেতর ছিল না। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে, নাশকতার উদ্দেশ্যে অগ্নিকাণ্ড সংঘটিত করেছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আরো জানান, ইতিপূর্বেও বেশ কয়েকবার বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। চুরি করা হয়েছে বিদ্যালয়ের ফ্যান। কিন্তু অবাক করার বিষয় প্রত্যেকবারই থানার দ্বারস্থ হয়েও পুলিশের পক্ষ থেকে তেমন কোন সাহায্য পাওয়া যায়নি।শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য অনুযায়ী, বিদ্যালয়ের মিড-ডে-মিলের অর্গানাইজার কোন নোটিশ ছাড়াই তিন দিন ধরে মিড-ডে-মিলের যাবতীয় কাজ বন্ধ রেখেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অগ্নিকাণ্ডের সঙ্গে মিড-ডে-মিলের পরিচালকদের যোগ রয়েছে।  তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে স্কুলের সকাল বিভাগের কচিকাঁচা ছাত্রছাত্রীরা। যদি আগুন আরো ছড়িয়ে পড়তো তাহলে পার্শ্ববর্তী ঘনবসতি এলাকাও ক্ষতিগ্রস্ত হতো বলে ধারণা করছে এলাকাবাসী। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি প্রদান করা হোক, এমনই দাবি উঠেছে সচেতন মহল থেকে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top