News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19 Tripura : ত্রিপুরায় বেড়েই চলেছে করোনার দৈনিক সংক্রমণ, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২, সক্রিয় বেড়ে ১২২
Image

Covid19 Tripura : ত্রিপুরায় বেড়েই চলেছে করোনার দৈনিক সংক্রমণ, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২, সক্রিয় বেড়ে ১২২

আগরতলা, ১১ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমন প্রতিদিন বেড়েই চলেছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলেই মনে হচ্ছে। কারণ, গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, বর্তমানে সক্রিয় রোগী একলাফে বেড়ে হয়েছে ১২২। গত ২৪ ঘণ্টায় ৬ জন সুস্থও হয়েছেন ঠিকই। কিন্ত দৈনিক সংক্রমণের হার গভীর চিন্তায় ফেলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ এবং রেপিড অ্যান্টিজেনে ২১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে আরও বেড়ে দাঁড়িয়েছে ৭.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১২২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০১০৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯৩২ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৮.৯৭ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২১ জন এবং দক্ষিণ জেলায় ১ জন  করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকারও এখন পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে দাবি করছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে।

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top