News Flash

Image

Assam:বন্যা কবলিত আলগাপুর রাজস্ব চক্র পরিদর্শন কমিশনার সচিবের

হাইলাকান্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

আজ সোমবার জেলার ভারপ্রাপ্ত তথ্য ও জনসংযোগ আধিকারিক এম মালাকার (এসিএস) এক প্রেসবার্তায় এই খবর দিয়ে জানান, ররিবার হাইলাকান্দির জেলাশাসক রোহন ঝা সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত বন্যা প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। কালিনগর এলাকা সহ জলসম্পদ বিভাগ কর্তৃক বক্রিহাওর এলাকায় চলমান বাঁধের সংস্কারকার্যও পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া পলারপার এবং পাঁচগ্রাম এলাকায় বন্যা কবলিত এলাকায় গৃহীত বিভিন্ন সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

সরকারি প্রেসবার্তায় আরও জানানো হয়েছে, এসডিআরএফের রবার নৌকা করে বক্রিহাওয়ার এলাকার বানভাসি বিভিন্ন পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হয়েছেন রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।

পরবর্তীতে হাইলাকান্দির জেলাশাসক সভাকক্ষে এক পর্যালোচনা সভায় যোগ দিয়েছেন তিনি। জেলাশাসক রোহন ঝা, পুলিশ সুপার গৌরব উপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন সহযোগী বিভাগের আধিকারিকদের কাছ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন রাজ্যের কমিশনার সচিব তথা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগ এবং এএসডিএমএ সিইও জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী।।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top