News Flash

  • Home
  • দেশ
  • Covid19:করোনা সংক্রমণের গ্রাফ বাড়ছে অস্বস্তি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮,২৫৭ জন
Image

Covid19:করোনা সংক্রমণের গ্রাফ বাড়ছে অস্বস্তি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮,২৫৭ জন

নয়াদিল্লি, ১০ জুলাই ( হি.স.) : দেশের করোনা সংক্রমণের গ্রাফ নতুন করে বাড়ছে অস্বস্তি। পরিসংখ্যান বলছে এই নিয়ে টানা চারদিন দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি। চিন্তায় ফেলছে মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেসও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,২৫৭ জন। গতকালের তুলনায় যা সামান্য কম হলেও তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮।
বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে সেখানে আক্রান্ত ৫৪৪ জন। তবে এখনও উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলির করোনা গ্রাফ। মহারাষ্ট্রে যেমন একদিনে সংক্রমিত ২৭৬০ জন। প্রাণ হারিয়েছেন ৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪,৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top