News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিম জাপানে গুলিবিদ্ধ শিনজো আবে, ধৃত মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য
Image

পশ্চিম জাপানে গুলিবিদ্ধ শিনজো আবে, ধৃত মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য

টোকিও, ৮ জুলাই (হি.স.): পশ্চিম জাপানের নারা শহরে ‘আততায়ী’ হামলায় রক্তাক্ত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। নারা শহরের স্ট্রিটে নির্বাচনী প্রচার চালানোর সময়, পিছন থেকে এক আততায়ী শিনজো আবে-কে লক্ষ্য করে গুলি চালায়। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। জাপানের সময় অনুযায়ী, শুক্রবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ এই হামলা চালানো হয়। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শরীর থেকে রক্ত ঝরতে থাকে, তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীকে আটক করা হয়েছে। ধৃতের নাম- ইয়ামাগামি তেতসুয়া (৪১)। খুনের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শিনজোকে যে বন্দুক থেকে গুলি চালানো হয়, তা বাজেয়াপ্ত করা হয়েছে। জাপান পুলিশ জানিয়েছে, নারা শহরের বাসিন্দা ইয়ামাগামি তেতসুয়া মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য। জাপানের স্থানীয় সময় অনুযায়ী, বেলা সাড়ে ১১টা নাগাদ নারা শহরে প্রচার কর্মসূচির সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে এখন সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন, এমনটাই সূত্রের খবর।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top