News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI:দুর্নীতির মামলায় জম্মু ও কাশ্মীর সহ সারা দেশে ১৬টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই
Image

CBI:দুর্নীতির মামলায় জম্মু ও কাশ্মীর সহ সারা দেশে ১৬টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিক-র অনুমোদন দেওয়া ২০১৯ সালে কিশতওয়ারে কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্ট লিমিটেডের কাজের জন্য চুক্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীর সহ সারা দেশে ১৬টি স্থানে অনুসন্ধান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

বুধবার সিবিআই সূত্রে জানিয়েছে, অনুসন্ধান অভিযান শ্রীনগরের দুটি স্থানে, জম্মুর পাঁচটি, দিল্লিতে পাঁচটি, মুম্বইতে তিনটি এবং পটনায় একটি প্রকল্পের সঙ্গে জড়িত মধ্যস্বতাকারী এবং সহযোগীদের বাড়ি তল্লাশি চালানো হয়েছে। তদন্তে সিবিআই অভিযুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে। এছাড়া সিবিআই এদিন মুম্বইতে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান এবং মেনেজিং ডিরেক্টর রূপেন প্যাটেল, বিজয় গুপ্ত এবং অমরেন্দ্র কুমার সিংয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top