News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্মশালায় দলাই লামার ৮৭ তম জন্মদিন উদযাপিত, শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও হিমাচলের মুখ্যমন্ত্রীর
Image

ধর্মশালায় দলাই লামার ৮৭ তম জন্মদিন উদযাপিত, শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও হিমাচলের মুখ্যমন্ত্রীর

ধর্মশালা, ৬ জুলাই (হি. স.) : হিমাচল প্রদেশের ধর্মশালায় উদযাপিত হল তিব্বতী ধর্মগুরু দালাই লামার ৮৭ তম জন্মদিন। বুধবার সকালে ধর্মশালার সুগ্লাগখাং-এ প্রধান বৌদ্ধ মন্দিরে কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের দ্বারা আয়োজিত হয় দলাই লামার জন্মদিন। উদযাপনে অংশ নেন হলিউড অভিনেতা রিচার্ড গেরেও। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

এদিন দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ফোন করে দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। হিমাচলের মুখ্যমন্ত্রী এদিন দলাই লামার জন্মদিন উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন, “দলাই লামার সঙ্গে ফোনে কথা বলেছি আমি। তিনি ভীষণ খুশি ছিলেন। আমি যখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তখন তিনি আমাকে উচ্ছ্বসিতভাবে বলেছিলেন যে তিনি দেবভূমি হিমাচলে বসবাস করার সুযোগ পেয়েছেন এবং এ জন্য তিনি হিমাচল সরকার এবং কেন্দ্রের প্রতি কৃতজ্ঞ।”

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top