News Flash

  • Home
  • প্রধান খবর
  • নূপুরকে নিয়ে সুপ্রিম-মন্তব্যের সমালোচনা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি
Image

নূপুরকে নিয়ে সুপ্রিম-মন্তব্যের সমালোচনা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও আমলাদের একাংশের খোলা চিঠি

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছে শীর্ষ আদালত। এ নিয়ে এ বার সমালোচনায় সরব হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আমলারা। নূপুর সম্পর্কে শীর্ষ আদালতের দুই বিচারপতির এ হেন মন্তব্যের সমালোচনা করে প্রধান বিচারপতি এন ভি রামানাকে খোলা চিঠি লিখেছেন ১৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, ৭৭ জন প্রাক্তন আমলা ও সশস্ত্র বাহিনীর ২৫ জন অবসরপ্রাপ্ত আধিকারিক।

নূপুর সম্পর্কে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি (বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্ত) যে মন্তব্য করেছেন, তা ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে এবং অবিলম্বে সংশোধন করা হোক, খোলা চিঠিতে এমনটাই জানানো হয়েছে। উল্লেখ করা হয়েছে, ‘বিচারব্যবস্থার ইতিহাস খুঁজলে দেখা যাবে, অতীতেও বহু দুর্ভাগ্যজনক মন্তব্য করা হয়েছে। বৃহত্তম গণতন্ত্রের বিচারব্যবস্থায় এগুলো না মোছা দাগ। গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর পরিণতি হয়েছে, তাই অবিলম্বে সংশোধন করা হোক।’ ‘ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস, জম্মুতে জম্মু ও লাদাখ’ সংগঠনের খোলা চিঠিতে দাবি করা হয়েছে, বিচারপতি সূর্য কান্তের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁর রোস্টার প্রত্যাহার করা হোক এবং শুনানির সময় তাঁর মন্তব্য এবং পর্যবেক্ষণগুলি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হোক।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top