News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করলেন যোগী আদিত্যনাথ
Image

উত্তর প্রদেশে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করলেন যোগী আদিত্যনাথ

চিত্রকূট, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মেগা বৃক্ষরোপণ অভিযান। ৩ দিনের এই অভিযানে মোট ২৫ কোটি চারাগাছ রোপণ করা হবে। এদিন উত্তর প্রদেশের চিত্রকূট থেকে মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী এদিন বলেছেন, “প্রতিটি দরিদ্র পরিবারের বাড়ির পাশে একটি করে সহজন গাছ লাগানো হলে অপুষ্টি থাকবে না। আমরা রাজ্যের পরিবারগুলিকে বিনামূল্যে লক্ষাধিক সহজন গাছ সরবরাহ করব।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, আমরা জল সংরক্ষণের ক্ষেত্রে নিজেদের চিরাচরিত পদ্ধতিগুলি পরিত্যাগ করেছি। আর তাই আমরা বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতির সম্মুখীন হচ্ছি। নির্বিচারে অরণ্য বিনাশই প্রধান কারণ। এই ৫ বছরে রাজ্যে ১০০ কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে।” এদিন চিত্রকূটে চারাগাছ রোপণ করে ‘মেগা বৃক্ষরোপণ কর্মসূচি’ শুরু করেছেন যোগী আদিত্যনাথ। তিনি এদিন টুইট করে আহ্বান জানান, ‘বৃক্ষরোপণ জন আন্দোলন-২০২২’-এর অধীনে পরিচালিত এই জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় নিবেদিত এই আন্দোলনকে সফল ও অর্থবহ করে তুলুন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top