News Flash

  • Home
  • বিদেশ
  • একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, উদ্বেগে ভূবিজ্ঞানীরা
Image

একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, উদ্বেগে ভূবিজ্ঞানীরা

পোর্ট ব্লেয়ার, ৫ জুলাই (হি. স.) : মঙ্গলবার সকাল থেকে একাধিকবার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি। বারংবার কেঁপে উঠায় উদ্বেগে রয়েছে ভূবিজ্ঞানীরা। গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে, রিখটার স্কেলে অন্তত ২৪ টি ভূমিকম্প ধরা পড়েছে। তবে কেউ হতাহত হয়নি, বা কোনও সম্পত্তির ক্ষতিও হয়নি।

জানা গিয়েছে, রিখটার স্কেলে এখনও পর্যন্ত সবথেকে বড় যে কম্পনটি ধরা পড়েছে, সেটি ছিল ৫.০ মাত্রার। এদিন ভোর ৫.৫৭ মিনিট নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা পাঁচ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, আন্দামান সাগরের ৪৪ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তবে সেই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয়বার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আবার দুলে ওঠে। সকাল ৮:০৫ মিনিট নাগাদ নতুন করে কম্পন অনুভূত হয় সেখানে। এবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩। দ্বিতীয়বার ভূমিকম্পের ভরকেন্দ্র পোর্ট ব্লেয়ারের ১৮৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে আন্দামান সাগরের ৩০ কিলোমিটার গভীরে বলে জানা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে, রিখটার স্কেলে অন্তত ২৪ টি ভূমিকম্প ধরা পড়েছে। একের পর এক ভূমিকম্প হওয়ায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যদিও সম্পত্তিহানি কিংবা প্রাণহানির কোন খবর এখনও পাওয়া যায়নি।

দিল্লির ন্যাশনাল সেন্টার ফর সিমোলজির মতে, সোমবার বিকেল ৫.১৯ মিনিটে প্রথম কম্পনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশের এলাকায় আঘাত হেনেছিল। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৬। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আরও কম্পন ঘটতে শুরু করে। বেশিরভাগেরই শক্তি ছিল রিখটার স্কেলে ৪.৫ মাত্রার আশেপাশে।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top