News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut : অর্থের মাধ্যমে শিবসেনাকে হাইজ্যাক করা সম্ভব নয় : সঞ্জয় রাউত
Image

Sanjay Raut : অর্থের মাধ্যমে শিবসেনাকে হাইজ্যাক করা সম্ভব নয় : সঞ্জয় রাউত

মুম্বই, ৫ জুলাই (হি.স.): শিবসেনা হল বাবাসাহেব ঠাকরের, অন্য কারও হতেই পারে না। বললেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, অর্থের মাধ্যমে শিবসেনাকে হাইজ্যাক করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুধু টাকা নয়, অন্য কিছুও দেওয়া হয়েছিল। যখন এই ‘কিছু’ বিষয়টি প্রকাশ্যে আসবে তখন সবকিছু পরিষ্কার হবে।”

একনাথ শিন্ডে শিবিরের বিদ্রোহীদের উদ্দেশে সঞ্জয় রাউত বলেছেন, এই সমস্ত বিধায়করা ফিরে আসবেন, এ বিষয়ে আমরা এখনও আশাবাদী। আমরা সর্বদা বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ছিলাম, তাঁরা আমাদের দলের এবং অবশ্যই ফিরে আসবেন। সঞ্জয় রাউত এদিন আরও বলেছেন, শিবসেনা হিসেবে আমরা ১০০ আসনে জিতব বলেই আশাবাদী। উদ্ধব ঠাকরেজি বলেছেন, ভোট হতে দিন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। কে জিতবে, কে হারবে তা দেখা যাবে।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top