News Flash

  • Home
  • মুখ্য খবর
  • India-Bangladesh Rail Link:ভারত-বাংলাদেশ রেল সংযোগের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী
Image

India-Bangladesh Rail Link:ভারত-বাংলাদেশ রেল সংযোগের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী৷ রবিবার সফরের শেষ দিনে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে নিশ্চিন্তপুরে ভারত বাংলাদেশ রেলপথ নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেন৷ রেলপথ নির্মাণ কাজ খতিয়ে দেখার সময় কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি৷ সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন কাজ সঠিকভাবে চললে আগামী এক বছরের মধ্যেই রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে৷ বর্তমানে কাজ দ্রুত গতিতে চলছে বলেও তিনি জানান৷ গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ ভারত বাংলা রেলপথ নির্মাণ কাজ শেষ হয়ে গেলেই দু’দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে৷ এই লক্ষ্যকে সামনে রেখেই ভারত এবং বাংলাদেশ সরকার রেলপথ নির্মাণের কাজ হাতে নেয়৷ কিন্তু করোনাভাইরাস সংক্রমণ সহ নানা কারণে রেলপথ নির্মাণ কাজ অনেকটাই বিলম্বিত হয়েছে৷ নির্মাণ কাজে যাতে আর কোন শিথিলতা দেখা না দেয় সেজন্য ভারত সরকারের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারকে বারবার সতর্ক করা হয়েছে৷ ভারতীয় সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে চললেও বাংলাদেশ সীমান্তে কাজের গতি অনেকটাই মন্থর গতিতে চলেছে বলে জানা গেছে৷ উভয় দেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাংলাদেশ রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন৷ উল্লেখ্য এই রেলপথ নির্মাণের যাবতীয় ব্যবহার ভারত সরকার গ্রহণ করেছে৷

Releated Posts

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top