News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested:মুঙ্গিয়াকামিতে তেলের ট্যাঙ্কার ট্রাক আটকে বিস্তর গাঁজা উদ্ধার, গ্রেফতার চালক
Image

Arrested:মুঙ্গিয়াকামিতে তেলের ট্যাঙ্কার ট্রাক আটকে বিস্তর গাঁজা উদ্ধার, গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  মুঙ্গিয়াকামি থানার পুলিশ মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ এলাকায় একটি তেলের ট্যাঙ্কার আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ ট্যাংকারের চালককেও গ্রেপ্তার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে এতে ১৮ চাকার তেলের ট্যাঙ্কারে করে শুকনো গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ মঙ্গিয়াকামি বাজার সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ওত পেতে বসে থাকে৷ তেলের ট্যাংকারটি ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে৷ আটক করে তল্লাশি চালিয়ে সেটি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ টেঙ্কারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ যতদূর জানা গেছে আগরতলার দিক থেকে ওই গাড়িটি বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল৷ এই গাঁজা পাচার চক্রে জড়িত অন্যান্যদের নাম ধাম উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য ইতিপূর্বেও তেলের ট্যাঙ্কারে করে একই কৌশলে শুকনো গাঁজা পাচারের একাধিক ঘটনা ঘটেছে৷ পুলিশ কয়েকটি ক্ষেত্রে তেলের ট্যাংকার আটক করে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ এ ব্যাপারে এনডিপিএস মামলা গ্রহণ করেছে মুঙ্গিয়াকামি থানার পুলিশ৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য, রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার উদ্যোগ গ্রহণ করলেও সরকারের এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে প্রতিনিয়ত নেশা কারবারিরা নতুন নতুন কৌশলে তাদের নেশা পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷ রাজ্যের মাটি গাঁজা চাষের জন্য খুবই উর্বর৷ এর এই সুবাদে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে৷ প্রশাসনের তরফ থেকে গাঁজা চাষ নিষিদ্ধ করা হলেও অতি মুনাফার লক্ষ্যে একাংশের মানুষ এই গাঁজা চাষ অব্যাহত রেখেছেন৷ রাজ্যে উৎপাদিত এই গাঁজা বাইরে যাচ্ছে এবং প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top