News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Martyred Army Bodies:রাজ্যে আনা হল শহীদ দুই সেনা জওয়ানের দেহ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
Image

Martyred Army Bodies:রাজ্যে আনা হল শহীদ দুই সেনা জওয়ানের দেহ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  মনিপুরে ভূমিধসে শহীদ রাজ্যের দুই জওয়ানের মৃতদেহ রবিবার বিমানে আগরতলায় এসে পৌঁছেছে৷ শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে আত্মীয় পরিজনসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ কফিন বন্দি বীর জওয়ানদের মৃতদেহ বিমান থেকে নামিয়ে আনতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী কন্যা আত্মীয় পরিজন সহ উপস্থিত সকলেই৷ সেনাবাহিনীর শেষ শ্রদ্ধা জানানো হয়৷ এডি নগর পুলিশ গ্রাউন্ডে দুই জওয়ানকে গার্ড অব অনার দেওয়া হয়৷ 

বিমানবন্দর থেকে শহীদ দুই বীর জওয়ানের নিথর দেহ নিয়ে আসা হয় আগরতলায় আসাম রাইফেলস ময়দানে৷ সেখানে দেশপ্রেমিক অগণিত মানুষজন বীর জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা জানান৷ শহীদদের শেষ দেখার অপেক্ষায় ছিলেন বিশালগড়ের বাইদ্যার দিঘির কসবা এবং কল্যানপুরবাসী৷ অবশেষে রবিবার বিমানে কফিন বন্দি দুই জওয়ানের মৃতদেহ এসে পৌঁছায় রাজ্যে৷ বিমানবন্দরে মৃতদেহ এসে পৌঁছতেই আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে৷ সেনাবাহিনীর তরফে ২ জওয়ানকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়৷ 

শহীদ দুই জওয়ান হলেন বিশালগড়ের বাইদ্যার দিঘির কসবা এলাকার সঞ্জয় দেবনাথ এবং কল্যাণপুরের কোচপাড়ার প্রশান্ত দেব৷ মণিপুরে ভূমিধসে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা৷ মৃত্যুর মিছিলে ত্রিপুরার দুই বীর সন্তান প্রশান্ত কুমার দেব ও সঞ্জয় দেবনাথ রয়েছেন৷ গত বুধবার গভীর রাতে মণিপুরের টোপুল রেল স্টেশনের কাছে আকস্মিক ভূমিধবস নেমেছিল৷ সেখানেই ১০৭ টেরিটোরিয়াল আর্মির জওয়ানরা নির্মাণ কাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন৷ 

ভূমিধসে ত্রিপুরার বীর সন্তান খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অধিন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের কুচপাড়া গ্রামের  বাসিন্দা ছিলেন টেরিটোরিয়াল আর্মির জওয়ান প্রশান্ত কুমার দেব৷ প্রয়াত কামাখ্যা দেব ও প্রয়াতা সুনিতি দেব’র একমাত্র পুত্র প্রশান্ত৷ ২০০৬ সালে দেশ রক্ষার দায়িত্বে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই পারিবারিক সুবিধার্থে আগরতলা এডি নগরস্থিত পুলিশ কোয়াটারেই স্ত্রী, কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন৷ কল্যাণপুর এলাকার সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী৷  দেশ সেবায় নিয়োজিত এলাকার জওয়ানের আত্মত্যাগে শোকে পাথর হয়েও গর্বিত এলাকাবাসী৷ ২৯ জুন বাড়িতে আসার নির্ধারিত কথা ছিল জওয়ানের৷ সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ছুটির অনুমোদনও পেয়েছিলেন৷ কিন্তু বিধির বিধান৷ জওয়ান পৌঁছেছে ঠিকই, কিন্তু শুধুই প্রাণহীন নিথর দেহ নিয়ে৷  

জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল৷ কল্যাণপুর পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের কুচপাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার দেব ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন৷ খাস কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র জীবনের শুরু হয়৷ ২০০৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন৷

পারিবারিকভাবে রাজ্য পুলিশের কর্মরতা মহিলা কনস্টেবল স্ত্রী রিনা দাস দেব ও নাবালিকা কন্যা পৌশালীকে নিয়েই সংসার৷ সেনা জওয়ানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কল্যাণপুর কুচপাড়াস্থিত পূর্বতন পৈতৃক বাড়িতে এলাকাবাসীরা ভিড় জমাতে থাকে৷ শহীদের বাল্যবন্ধু, গুণমুগ্দরা শেষ দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন৷ রবিবার নিথর দেহ রাজ্যে পৌঁছতেই জওয়ানের দেহ সরাসরি এডি নগর স্থিত পুলিশ কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়৷ সবাইকে কাঁদিয়ে শেষ পর্যন্ত পঞ্চভূতে বিলীন হয় রাজ্যের বীর সৈনিক শহীদ প্রশান্ত কুমার দেব ও সঞ্জয় দেবনাথ৷ 

এক শোকবার্তায় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, ওই দুর্ঘটনায় শহীদ বীর সেনা জওয়ান প্রশান্ত কুমার দেব’র ও সঞ্জয় দেবনাথ এর মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ তাঁর শোকসন্তপ্ত  পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি৷

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top