News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আরও বাড়ল করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো চার
Image

ত্রিপুরায় আরও বাড়ল করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো চার

আগরতলা, ২ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো চার জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণের খবর ভয়াবহ পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১৪। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১০১ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩২৭ জনকে নিয়ে মোট ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনে তিন জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ০.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯০৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৭ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে,  গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় দুই জন এবং গোমতী ও ঊনকোটি জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top