News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরীর দাবিতে ঘেরাও শিক্ষামন্ত্রী, দুর্গা পূজার আগেই টেট উত্তীর্ণ ৬০০ শিক্ষক নিয়োগের আশ্বাস
Image

চাকুরীর দাবিতে ঘেরাও শিক্ষামন্ত্রী, দুর্গা পূজার আগেই টেট উত্তীর্ণ ৬০০ শিক্ষক নিয়োগের আশ্বাস

আগরতলা, ২ জুলাই (হি. স.) : দুর্গা পূজার আগেই টেট উত্তীর্ণ বেকারদের অধিকাংশের চাকুরীর আশ্বাস দিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। আজ তিনি গণ-বিক্ষোভের মুখে ওই ঘোষণা দিয়ে টেট উত্তীর্ণ বেকারদের শান্ত করেছেন।

আজ সকালে টেট উত্তীর্ণ বেকররা একত্রে চাকুরীর দাবিতে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেন। তাঁদের বক্তব্য, টেট উত্তীর্ণ হতে প্রচুর অর্থ খরচ এবং পরিশ্রম করতে হয়েছে। অথচ, আজও আমাদের কপালে চাকুরী জুটেনি। তাঁদের অভিযোগ, ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, তবুও সরকার নিয়োগ করছে না। তাই, আজ শিক্ষা মন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে দাবি আদায়ে নেমেছি আমরা, বলেন টেট উত্তীর্ণ বেকররা।

দীর্ঘক্ষণ ঘেরাও থাকার শিক্ষা মন্ত্রী তাঁদের প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন এবং আশ্বাস দেন আসন্ন দুর্গা পূজার আগেই ৬০০ শিক্ষক পদে নিয়োগ করা হবে।

এদিন শিক্ষা মন্ত্রী বলেন, ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু, একসাথে নিয়োগ বহু-ভারতে কোথাও হয়েছে বলে তিনি মনে করছেন না। তিনি জানান, অর্থ দফতরে ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। ৬০০ শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে। দুর্গা পূজার আগেই ধাপে ধাপে শিক্ষক নিয়োগ করা হবে।তাঁর বক্তব্য, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। তিনি ফিরলেই শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হবে। তাঁর অনুমতি ক্রমে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় প্রদক্ষেপ গৃহিত হবে। এদিন, শিক্ষা মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে টেট উত্তীর্ণ বেকাররা আন্দোলন প্রত্যাহার করেছেন। তবে, আবারও আন্দোলনে সামিল হওয়ার হুশিয়ারি দিয়ে রেখেছেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top