News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid Infection: ভারতে কোভিড সংক্রমণ ১৭-হাজারের ঊর্ধ্বেই; মৃত্যু ২৯ জনের, সক্রিয় রোগী ১.০৯-লক্ষাধিক
Image

Covid Infection: ভারতে কোভিড সংক্রমণ ১৭-হাজারের ঊর্ধ্বেই; মৃত্যু ২৯ জনের, সক্রিয় রোগী ১.০৯-লক্ষাধিক

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ১৭-হাজারের ঊর্ধ্বেই রয়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৯২ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.০৯-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৯২ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ০৯ হাজার ৫৬৮-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২,৩৭৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৯ লক্ষ ০৯ হাজার ৭৭৬ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৭,৮৪,৮০,০১৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,১৬৮ জন (১.২১ শতাংশ)। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৪,৬৮৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৮,৫১,৫৯০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৪ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ৪.১৪ শতাংশ।

Releated Posts

প্রতাপগড়ে শতবর্ষী বাড়ি ধসে একই পরিবারের ৬ জনের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর

প্রতাপগড়, ৬ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় প্রবল বৃষ্টির মধ্যে প্রায় ১০০ বছরের পুরনো একটি বাড়ি ধসে একই…

ByByNews Desk Aug 6, 2026

‘মঞ্চস্থ নাটকে বিশ্ব আর বিভ্রান্ত নয়’, ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘ইয়ৌম-ই-ইস্তেহসাল’ পালনকে কেন্দ্র করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দারের মন্তব্যের কড়া জবাব…

ByByNews Desk Aug 5, 2026

বিধানসভার অধিবেশন ভণ্ডুল করে যুব, কৃষক, নারী ও দরিদ্রদের প্রতি অবিচার করেছে বিরোধীরা: যোগী আদিত্যনাথ

লখনউ, ৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার অভিযোগ করেছেন, বিধানসভার অধিবেশন অচল করে বিরোধীরা যুবক, কৃষক,…

ByByNews Desk Aug 5, 2026

তিরুবনন্তপুরমে ৮ গবেষণা প্রতিষ্ঠানকে এক ছাতার তলায় আনার প্রস্তাবে কেন্দ্রের ইতিবাচক সাড়া

তিরুবনন্তপুরম/নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): তিরুবনন্তপুরমের আটটি শীর্ষ বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠানকে একটি সমন্বিত গবেষণা ক্লাস্টারের আওতায় আনার কংগ্রেস…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top