News Flash

  • Home
  • বাণিজ্য
  • Commercial Cylinder: বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তি হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা
Image

Commercial Cylinder: বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তি হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জুলাই মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশজুড়ে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। দিল্লিতে ১৯৮ টাকা দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি। এর আগে জুন মাসের শুরুতেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

১ জুলাই থেকে দেশজুড়ে অনেকটাই সস্তা হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯৮ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,০২১ টাকা (আগে এই দাম ছিল ২,২১৯ টাকা)। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৮২ টাকা, ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২,১৪০ টাকা (আগে এই দাম ছিল ২,৩২২ টাকা), মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১৯০ টাকা ৫০ পয়সা, নতুন দাম ১৯৮১। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা কমেছে, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২১৮৬ টাকা।
প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, এই দফায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে। এদিকে দিল্লি ও মুম্বইতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিকোচ্ছে ১০০৩ টাকা করে। কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১০২৯ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০১৯ টাকা। তাছাড়া লখনউতে সিলিন্ডারের দাম ১০৪১, জয়পুরে সিলিন্ডারের দাম ১০০৭, পটনায় ১০৯৩, পুণেতে ১০০৬ টাকা।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top