News Flash

Image

Suicide:পৃথক স্থানে দু’জনের ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ জুন৷৷ অভিমানে ১৫ বছরের এক স্কুল ছাত্র ফাঁসিতে আত্নঘাতী হয়েছে৷ আত্মঘাতী স্কুল পড়ুয়া ছাত্রের নাম কৃশানু পাল৷ 

ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায়৷ জানা যায়, পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে সঞ্জীব পালের ছেলে বয়স ১৫ -এর কৃশানু পাল নিজ বাড়ির কোনো এক ঘরে বাড়ির লোকেদের অজান্তে ফাঁসিতে আত্মহত্যা করে৷ কিছুক্ষণ পর বাড়ির লোকেরা কৃশানুর কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরের মধ্যে ঢুকে দেখতে পায় ফাঁসির দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে৷ পরে বাড়ির লোকেরা ঝুলন্ত অবস্থায় থেকে তরিঘরি উদ্ধার করে তাকে তেলিয়ামূড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকা জনক হওয়াতে জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ তবে  হাসপাতালে পৌঁছার আগেই কৃশানু পাল মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা শান্তিনগর এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে৷ 

এদিকে, বোধজংনগরে এক স্কুলছাত্রী ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে৷ মোবাইল চেয়ে পায়নি, তাই ওই স্কুল ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে খবর মিলেছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top