News Flash

  • Home
  • দেশ
  • কোনও অপরাধীকেই রেহাই নয়, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়ের হোক : গেহলট
Image

কোনও অপরাধীকেই রেহাই নয়, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়ের হোক : গেহলট

জয়পুর, ৩০ জুন (হি.স.): উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজ্যবাসীকে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, কোনও অপরাধীকেই রেহাই দেওয়া হবে না, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়েরই হোক না কেন। এক বার্তায় রাজস্থানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদয়পুরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য নিরন্তর কাজ করে চলেছে রাজ্য সরকার। পুলিশি তৎপরতায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনও অপরাধীকেই রেহাই দেওয়া হবে না, সে যে কোনও ধর্ম অথবা সম্প্রদায়েরই হোক না কেন। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, কানহাইয়া লাল-কে হত্যা প্রেক্ষিতে এক মাসের জন্য উদয়পুরে ১৪৪ ধারা জারি রয়েছে।

Releated Posts

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top