News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Devastating Flood:শিলচরে ভয়াবহ বন্যা, পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা
Image

Devastating Flood:শিলচরে ভয়াবহ বন্যা, পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা

আগরতলা, ২৯ জুন (হি. স.) : শিলচরে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দূর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা। রাজ্যের সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের তরফে আগামীকাল প্রথম পর্যায়ে শিলচরে ত্রাণ সামগ্রী পাঠানো হবে।

সংগঠনের সম্পাদক তথা সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন, আগামীকাল শিলচরে সাম্প্রতিক ভয়াবহ বন্যা কবলিত দূর্গতদের সহায়তায় প্রথম পর্যায়ে ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠানো হবে। তাতে, চাল, ডাল, চিড়া, গুড়, দুধ ইত্যাদি থাকবে। আগামীকাল সকাল ১০টায় উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়ি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেবে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ওই সময় সেখানে উপস্থিত থাকবেন।এদিকে, আজ শিলচরে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ধর্মনগর ও কাঞ্চনপুর ড্রাগিস্ট এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন। দুই সংগঠন আজ বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top