News Flash

Image

Accident:দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২৯ জুন : বাইপাস রোডের মলয়নগরে কাঠিয়া বাবা আশ্রম সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন পাল। বাড়ি মলয় নগর এলাকায়।

জানা গেছে, তিনি বাইক নিয়ে রাণীরবাজার থেকে বাইপাস রোডে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি গাড়ির ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দমকল বাহিনীর জওয়ানরা জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ এ ব্যাপারে একই মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে।

এদিকে, দুর্ঘটনার পর গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি ডান দিকে এসে বাইককে চাপা দিয়েছে। পথ দুর্ঘটনায় স্বপন পাল নামে মলয় নগর এলাকার বাসিন্দা মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।উল্লেখ্য, বাইপাস সড়কে দ্রুত বেগে যানবাহন চলাচল করে। ফলে প্রায় সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে চলেছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য কোন ধরনের ব্যবস্থা নেই বলেও অভিযোগ।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top