News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Terrorism:রাজ্যের নানা জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস, অগ্ণিসংযোগ, ভাঙচুর ও মারধর
Image

Terrorism:রাজ্যের নানা জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস, অগ্ণিসংযোগ, ভাঙচুর ও মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে৷ বিশালগড় এর মধ্য লক্ষীবিল, বিলোনিয়া কলেজ স্কোয়ার এবং উদয়পুরের এলাকায় পৃথক পৃথক রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার খবর মিলেছে৷ তাতে কয়েকজন আহত হয়েছেন এবং প্রচুর সম্পদ নষ্ট করা হয়েছে৷ প্রতিটি ক্ষেত্রেই থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে কোন ক্ষেত্রেই কাউকে গ্রেপ্তারের কোনো সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ 

ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানা এলাকার মধ্য লক্ষীবিলে কংগ্রেস সমর্থক সুব্রত সরকারের বাড়িতে রবিবার গভীর রাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়৷ পেট্রোল বোমা বিস্ফোরণের ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ বিকট আওয়াজে বাড়িঘরের লোকজন এবং প্রতিবেশিরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে পেট্রলবোমা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনে৷ এ ব্যাপারে বিশালগড় থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার কলেজ স্কোয়ার এলাকায় একটি নিরীহ পরিবারে দুসৃকতিকারীরা হামলা চালিয়েছে৷ বাড়ি ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে এবং লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ৷ অভিযোগের তীর শাসকদলের দুর্বৃত্তদের বিরুদ্ধে৷ 

জানা যায় ২০-২৫ জন দুষ্কৃতীকারী কলেজ স্কয়ারের একটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে৷ ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত তাণ্ডবের হাত থেকে রক্ষা পাননি বলে অভিযোগ৷ এ ব্যাপারে বিলোনিয়া থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে ও ঘটনার তদন্ত করতে ঘরের ভেতরে ঢোকেনি বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ উদয়পুরের বাগমা এলাকায় রবিবার রাতে কংগ্রেস সমর্থক রোজিনা বেগমকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা চালিয়ে জখম করা হয়েছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে সোমবার সকালে কংগ্রেস নেতৃবৃন্দ গোমতী জেলা হাসপাতালে গিয়ে আহত রোজিনা বেগমকে দেখে আসেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে কংগ্রেস৷

Releated Posts

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top