News Flash

  • Home
  • খেলা
  • Shravani :৪ বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরলেন, রাজ্য মহিলা দলের প্রধান কোচ শ্রাবণী
Image

Shravani :৪ বছর পর ঘরের মেয়ে ঘরে ফিরলেন, রাজ্য মহিলা দলের প্রধান কোচ শ্রাবণী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।।ঘরের মেয়ে ফিরলো ঘরে। প্রায় ৪ বছর পর। গেলো বছরই ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের কোচ করার জন্য শ্রাবণী দেবনাথতে চেয়েছিলেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু ওই সময় বিদর্ভ দলের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে নেওয়ায় ত্রিপুরার কোচ হতে রাজী হননি শ্রাবণী। এবার আবার শ্রাবণীকে দায়িত্ব দিতে উঠে পরে লেগেছিলেন রাজ্য সংস্থার কর্তারা। শেষ পর্যন্ত ধরা দিলেন শ্রাবণী। আগামী মরশুমে ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের হেড কোচ নির্বাচিত হয়েছেন রাজ্যের ওই প্রাক্তন ক্রিকেটারটি। সোমবার চুক্তিপত্রে সই করেন শ্রাবণী। ওই সময় রাজ্য ক্রিকেট সংস্থায় উপস্থিত ছিলেন সভাপতি তপন লোধ, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যাণ্যরা। আগামী এক বছরের জন্য ত্রিপুরার হেড কোচ নির্বাচিত হয়েছেন শ্রাবণী। পরে যুগ্ম সচিব বলেন,”গেলোবছর থেকেই শ্রাবণীকে পাওয়ার জন্য আমরা যোগাযোগ শুরু করে দিয়েছিলাম। এবার পেলাম। বিশ্বাস করি শ্রাবণীর প্রশিক্ষণে জাতীয় ক্রিকেট ত্রিপুরা আরও এগিয়ে যাবে। এবং ঘরের মেয়েরা আরও ভালো খেলবে”‌। বিদর্ভ মহিলা ক্রিকেট হেড কোচ হিসাবে ২  বছর দাযিত্ব পালন করেছেন শ্রাবণী। এর আগে ২০১৭ সালে দায়িত্ব পেয়েছিলেন অরুনাচল প্রদেশের। এবং সাফল্যের সঙ্গে ওই দুই রাজ্যে প্রশিক্ষণ করিয়েছেন। দায়িত্ব নিয়েই শ্রাবণী বলেন,”ত্রিপুরার ক্রিকেটকে জাতীয় স্তরে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় আমার লক্ষ্য। সেই লক্ষ্যকে মাথায় রেখেই কাজ করে যাবো”। জানা গেছে, ত্রিপুরা দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে ভার্চুয়েল কথাবার্তা শুরু করে দিয়েছেন নবনিযুক্ত ওই কোচ। জুলাই মাসের প্রথম সপ্তাহেই মাঠে নেমে যাওয়ার পরিকল্পনা রয়েছে।‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top