News Flash

  • Home
  • খেলা
  • Sports :স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার
Image

Sports :স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বেলা সাড়ে এগারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য টি.এস.জে.সি-র বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করবেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করা হলে, আলোচনার মাধ্যমে সেগুলো গ্রহণ করা হবে। বৈঠকের শেষ পর্যায়ে আগামী দুই বছরের জন্য ক্লাবের নতুন কার্যকরী কমিটিও গঠন করা হবে। ক্লাবের সকল সদস্যকে যথাসময়ে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। টিএসজেসি-র সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top