News Flash

Image

বিদ্যুত নিগমের সরকারী আবাসে চোরের হানা

আগরতলা, ২৭ জুন : এবার বিদ্যুৎ নিগমের  সরকারি আবাসে চোরের হানা পড়েছে। চুরি করে নিয়ে গেছে গ্যাসের সিলিন্ডার, নগদ ৫ হাজার টাকা, প্রয়োজনীয় আসবাবপত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস। 

ঘটনার বিবরণে জানা গেছে, বিদ্যুৎকর্মী বিশ্বজিৎ শীল ও তার পরিবারের সদস্যরা রবিবার বাড়িতে ছিলেন না। সেই সুযোগে সরকারি আবাসে হানা দেয় চোরের দল। তাঁর স্ত্রী দীপা শীল জানিয়েছেন, রবিবার তিনি তার চন্দ্রপুরস্থিত বাপের বাড়িতে ছিলেন। আজ সকালে তিনি যখন বাড়িতে আসেন তখন দেখতে পান দরজার মধ্যে বেশ কিছু দায়ের কোপ রয়েছে। ঘটনা প্রত্যক্ষ করে তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। ঘরের পেছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে প্রবেশ করে জিনিসপত্র লুটপাট করে গেছে।এদিকে সরকারি আবাসের বাইরেই মদ্যপানের সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এলাকার নেশাগ্রস্ত যুবকরাই এই চুরি কান্ডের সঙ্গে যুক্ত। 

Releated Posts

১১ মাসের বেতন বকেয়া, ধর্মনগর জেলা হাসপাতালে ২৭ নিরাপত্তাকর্মীর ধর্না

ধর্মনগর, ১২ আগস্ট:  দীর্ঘ ১১ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে ধর্মনগর জেলা হাসপাতালে ধর্নায় বসেন ২৭…

ByByReshmi Debnath Aug 12, 2026

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top